ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়া-নগরবাড়ী মহাসড়কে গাছ উপড়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ

বগুড়া-নগরবাড়ী মহাসড়কে গাছ উপড়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ
×

সড়কের ওপর থেকে পড়ে যাওয়া গাছ অপসারণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১০:৩৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১০:৪৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিড়া মহল্লায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে বিজ্ঞান কলেজের পাশে বড় একটি কড়ই গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার রাত ১২টার দিকে গাছটি উপড়ে রাস্তার ওপর পড়ে। খবর পেয়ে সোমবার সকাল ৭টায় উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ শুরু করেন। সোমবার সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কাটার কাজ করছিলেন। 

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে এই কড়ই গাছটি অনেকটাই উপড়ে ছিল। পরে রোববার রাত ১২টার দিকে এটি মহাসড়কের ওপর পড়ে যায়। ফলে এই পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি তার কর্মীদল নিয়ে সকালে উপড়ে পড়া কড়ই গাছটি অপসারণের কাজ শুরু করেছেন। গাছটি বিশাল আকৃতির এবং প্রাচীন। তিনি বলেন, ৪/৫ ঘণ্টা সময় লাগবে রাস্তা থেকে গাছটি কেটে সরিয়ে ফেলতে। পরে এই পথে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ কার্যালয়ের প্রধান প্রকৌশলী আজাদ রহমান জানান, যত দ্রুত সম্ভব গাছটি অপসারণ করে সড়কপথ সচল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×