ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেট ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

সিলেট ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ২২:১৬

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনে মদদের অভিযোগে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতিসহ তিন নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং মামলার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

আটকরা হলেন– বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।

এর আগে একই অভিযোগে শুক্র ও শনিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় আম্বরখানা থেকে ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×