দাদার সঙ্গে বাজারে গিয়েছিল নাতনি, ভ্যানচাপায় গেল প্রাণ
কোটালীপাড়া থানা, গোপালগঞ্জ। ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ১৮:০৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা আমতলী গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।
সাইমার দাদা সরওয়ার মিয়া বলেন, সকালে বাজার করার জন্য আমার নাতনি সাইমাকে নিয়ে মনসাবাড়ি বাজারে যাই। বাজার করার সময় হঠাৎ হাত থেকে ছুটে গিয়ে সাইমা ব্যাটারিচালিত ভ্যানের নিচে চাপা পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সাইমাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
তিনি জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাইমা মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- নিহত
- কোটালীপাড়া
- গোপালগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
