ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকরা

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকরা
×

অরুয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাতে প্রেপ্তার আসামি এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজন ও সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন গত বছরের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অরুয়াইল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁকে বাজার সংলগ্ন সংলগ্ন পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে যুবলীগ নেতার একাধিক ভাইসহ স্বজন ও সমর্থকরা ফাঁড়ির সামনে জড়ো হতে থাকেন।

সন্ধ্যায় ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশা যোগে বোরহানকে সরাইল থানায় নিচ্ছিলেন। এ সময় বোরহানের ভাই সাবেক ইউপি সদস্য বাহার উদ্দিন, গিয়াস উদ্দিন ও রেহান উদ্দিনের নেতৃত্বে শতাধিক মানুষ পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।

আরও পড়ুন

×