ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাগেরহাট ডিসি কার্যালয়

কর্মচারীর বিরুদ্ধে ২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগ

কর্মচারীর বিরুদ্ধে ২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সাবেক উমেদার আবদুল মান্নান তালুকদারসহ চারজনের বিরুদ্ধে ২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গত বুধবার বাগেরহাট সদর থানায় মামলাটি করে।
অন্য আসামি হলেন– আবদুল মান্নানের স্ত্রী জেসমিন নাহার, তাঁর সহযোগী আনিসুর রহমান ও সালেহা বেগম। গতকাল বৃহস্পতিবার সিআইডির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সিআইডি বলছে, ‘নিউ বসুন্ধরা রিয়েল অ্যাস্টেট লিমিটেড’ নামের প্রতিষ্ঠান উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ১৯ হাজার ৯৬৭ সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে। তাদের কাছ থেকে ২৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা আমানত গ্রহণের নামে হাতিয়ে নিয়েছেন আসামিরা।
প্রতিষ্ঠানটি পাঁচ হাজার টাকা থেকে যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগে চার-পাঁচ বছরের মধ্যে দ্বিগুণ মুনাফার প্রতিশ্রুতি দেয়। সে টাকা আবাসন ব্যবসায় না বিনিয়োগ করে আবদুল মান্নান নিজের মালিকানাধীন ‘সাবিল গ্রুপ’-এর ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করেন।

 

আরও পড়ুন

×