ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
×

গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ১৯:৪৮

আড়াইহাজারে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবি এলাকার আব্দুর সাত্তারের ছেলে। তবে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সিয়াম মিয়া নামে এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যান ফরহাদ হোসেন ইফতি। পুলিশের কাছে খবর আসে ছোট ফাউসা এলাকায় গায়ের হলুদের অনুষ্ঠান শেষে ১০-১২ জনের একটি দল ফাউসা পূর্বপাড়ায় বড় ধরনের অপরাধ করার জন্য জড়ো হচ্ছে। এমন খবরে পেয়ে ওই এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেন ইফতিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। আটক ইফতির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন ইফতির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

×