ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদীতে দুই নৌকার জেলেদের মধ্যে মারামারি, নিহত ১

নদীতে দুই নৌকার জেলেদের মধ্যে মারামারি, নিহত ১
×

তেঁতুল হলদারের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। ছবি: সংগৃহীত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ২০:১৮ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ | ২০:১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের মারামারিতে বিমল ওরফে তেঁতুল হলদার (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে দুই নৌকার জেলেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে বিমল ওরফে তেঁতুল হলদার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেলে শুক্রবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তেঁতুল হলদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা।

নিহতের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। রাতে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বিমল হলদারের মাথা ফেটে গেলে রাতেই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনলে সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×