ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন
×

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২১:৫৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ | ২১:৫৯

বরিশালে আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন রোববার আদালতে এই আবেদন করেন। 

আদালত আবেদনটি পরবর্তী আদেশের জন্য রেখেছেন। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি জনসভায় মেজবাহ উদ্দিন আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করেন। বক্তব্যে তিনি আইনজীবীদের ‘টাউট-বাটপার’ বলেন। এর মাধ্যমে তিনি আইনজীবীদের পেশার সম্মান ও মর্যাদায় আঘাত করেছেন। 

আইনজীবী সাদিকুর রহমান লিংকন বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে তাঁর (মেজবাহ) এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পেশাজীবীদের সম্মান ক্ষুন্ন করেছেন। 

গত বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইনজীবী সমিতি। এ সময় আদালত পাড়ায় মেজবাহ উদ্দিনকে অবাঞ্ছিত এবং কোনো আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরদিন শুক্রবার সংবাদ সম্মেলন করে মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান মেজবাহ উদ্দিন।

আরও পড়ুন

×