ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল আদায় এক মাস স্থগিত 

চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল আদায় এক মাস স্থগিত 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ০৪:০৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় নিয়ে সরকারের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন।

১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ে কনটেইনার পরিবহনের মাশুল। এই মাশুল কবে থেকে বাস্তবায়ন হবে, তা জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর সার্কুলার দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।  

১৫ অক্টোবর থেকে নতুন মাশুল বাস্তবায়ন হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন ও সার্কুলারের বৈধতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষে গত মাসে রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

আরও পড়ুন

×