ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে: সাবেক ভিপি নুর

কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে: সাবেক ভিপি নুর
×

সাবেক ভিপি নুরুল হক নুর। ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২০:২৭

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। কাজে আমরা চাই যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুর বলেন, নির্বাচন খুবই সন্নিকটে, কাজেই এই মুহূর্তে কারো সংগে জোট করার সুযোগ নাই। আমরা নির্বাচনী প্রচারণা করছি। অনেক দল থেকে প্রার্থীরা আমাদের সঙ্গে আসতে চায়। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আসবে। এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ গণঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন

×