বিদ্যুৎস্পৃষ্ট বড়ভাইকে ধরতে যান ছোটভাই, দুই ভাইয়েরই মৃত্যু
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১৬:২০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ১৬:৪৩
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদুৎস্পৃষ্ট বড় ভাইকে ধরতে গিয়ে দুই ভাইয়েরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন- মো. নূরু খান (৬০) ও মো. ফজলু খান (৫৭)। তাদের মরদেহ হোসেনপুর থানায় রাখা হয়েছে।
জানা যায়, আজ সকালে বড়ভাই নূরু বাড়ির গরুকে খাবার দিতে গিয়ে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এ সময় ভাইকে ধরতে যান ছোট ভাই ফজলু খান। তাকে স্পর্শ করতেই তিনিও বিদ্যুৎস্পষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান দুই ভাই। একসঙ্গে দুই ভাইয়ের এরকম মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই ভাই নিহতের তথ্য নিশ্চিত করে হোসেনপুরের ইউএনও নাহিদা সুলতানা জানান, পরিবারের পক্ষ থেকে থানার সহযোগিতায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে তারা দাফন করতে পারবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- হোসেনপুর
- মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট
