ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ

ফরিদপুরে হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ২১:৫৪

ফরিদপুরে চরভদ্রাসনে রিফাত কউমি মাদ্রাসার হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

হাফেজদের শুধু কোরান শিক্ষা নয় বরং আধুনিক জ্ঞানে দক্ষ করা এবং তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়ে হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদের উদ্দোগে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা যায়, রিফাত কউমি মাদ্রাসায় পর পর দুই ব্যাচে ১৫ জন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া কোরানে হাফেজ হওয়ার পাশাপাশি কম্পিউটার এবং ইংরেজি, বাংলা  ও গণিত শিক্ষার ব্যবস্থা করা হয়।

শনিবার অনুষ্ঠানে অতিথি ছিলেন হা-মীম গ্রুপের শিক্ষা বিষয়ক কন্সালটেন্ট প্রফেসর ড. উলফাত হোসেন ও রিফাত কউমি মাদ্রাসার প্রধান শিক্ষক ইরফান আহমেদ। এছাড়া চর ভদ্রাসনের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×