মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কসবায় মানববন্ধন
বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবায় মানববন্ধন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ২২:১২
ব্রাহ্মণবাড়িয়ার-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবা উপজেলায় মানববন্ধন হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা-আখাউড়া সড়কে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারসহ বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা-আখাউড়া আসনে কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তাঁর মনোনয়ন পুনর্বিবেচনা না করলে কসবা-আখাউড়ায় আরও কঠোর ও দীর্ঘমেয়াদি কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি কর্মী শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, বিএনপি কসবা পৌর শাখার সহ-সভাপতি মো. বশির চৌধুরী, যুবদল সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
