পাখি শিকার রোধে যুব উন্নয়ন সংস্থার বিলবোর্ড স্থাপন
নীলফামারীর কিশোরগঞ্জে পাখি শিকার রোধে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার বিলবোর্ড স্থাপন সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জে পাখি শিকার রোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়।
পাখিসহ সব বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ– এমন তথ্য সংবলিত নানা নির্দেশনাসহ সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে ওই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।
পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষ্যে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে এ কাজ করে যাচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাখি শিকারী
