জেল থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ: ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ রাজশাহী, স্ত্রী ফেনী কারাগারে
সাজ্জাদ হোসাইন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১২:৫১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১৩:২৯
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে অপরাধ জগত নিয়ন্ত্রণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়।
এর আগে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে তাদের দুই কারাগারে পাঠানো হয়। দুজনকে স্থানান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
কারা বিভাগ চট্টগ্রামের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, সাজ্জাদকে রাজশাহী ও তার স্ত্রীকে ফেনী পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকার বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনীর।
রায়হান, ইমনসহ তার সহযোগী সন্ত্রাসীরা সবাই ধরাছোঁয়ার বাইরে। অক্ষত আছে তাদের অস্ত্র ভাণ্ডারও। সাজ্জাদ বর্তমানে এক ডজন মামলার আসামি।
- বিষয় :
- কারাগার
- সন্ত্রাসী গ্রেপ্তার
