ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপিতে ফিরিয়ে আনা হলো উদয় কুসুম বড়ুয়াকে

বিএনপিতে ফিরিয়ে আনা হলো উদয় কুসুম বড়ুয়াকে
×

উদয় কুসুম বড়ুয়া- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০৫:৫৭

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে। তবে শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে প্রাথমিকসহ দলীয় সব পদ ফিরে পেলেন তিনি। তবে চিঠিতে এখন থেকে উদয় কুসুম বড়ুয়া দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলের সংশ্লিষ্ট নেতাদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি সমকালকে নিম্চিত করেছেন বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া।

আরও পড়ুন

×