চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৩:৪৪
পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে আসা একটা দ্রুতগতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
- বিষয় :
- পাবনা
- চাটমোহর
- ট্রাকচাপা
- মৃত্যু
- সড়ক দুর্ঘটনা-২০২৫
