ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা
×

প্রতীকী ছবি

জীবননগরে (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১০:৪১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১০:৪১

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে মো সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠে ওই যুবকের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের বাবা আসাবুল হক বলেন, ‘স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জেরে ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, ‘একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন

×