ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিস্তলসহ গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম 

পিস্তলসহ গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম 
×

আশরাফুজ্জামান শামীম

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১১:১০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৩০

মাগুরায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম। দলীয় বহিষ্কার আদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহ পর তিনি তিনি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হলেন। শামীম মাগুরা শহরের ভায়না এলাকার মৃত বাকী চোপদারের ছেলে।

যৌথবাহিনীরা সদস্যরা মঙ্গলবার মাগুরা শহরের ভায়না এলাকায় নিজ বাড়ি থেকে শামিমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। 

সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি ও একটি চাকুসহ তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

×