ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার জন্য খাবার বিতরণ ও গণমোনাজাত

খালেদা জিয়ার জন্য খাবার বিতরণ ও গণমোনাজাত
×

মানিকগঞ্জ ও লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৭ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১২:১৬

| প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে গণমোনাজাত, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো গতকাল শুক্রবার এ আয়োজন করে। 

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার গিলন্ড গ্রামে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার  আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

জেলা বিএনপির আয়োজন করা এই দোয়া মাহফিলে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে মানুষ যখন উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছে, ঠিক তখনই বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশবাসীকে চিন্তায় ফেলে দিয়েছে। 

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণমোনাজাত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে সরকারি লৌহজং কলেজ মাঠে এ আয়োজন করা হয়। 

আরও পড়ুন

×