ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত
×

শীতের সকালে ধান কাটছেন এক শ্রমিক। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১১:০৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১১:১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। রোববার সকাল ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। পরে সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল শনিবার সকালে তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিন প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহনগুলোকে শীতে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা।

তারা জানান,শীতের কারণে পরিবারে কারও না কারও জ্বর,সর্দি,শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেকদিকে রোগের চিকিৎসা,সবমিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নয়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছে। আগামীতে আরও কমতে পারে।

আরও পড়ুন

×