সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ২০:৫২
দীর্ঘদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় পেঁয়াজভর্তি দুটি ট্রাক ভারতের মোহদীপুর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে।
মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশনাল নামক ২টি প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় ৬০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ২টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। আগামীকাল সোমবার আরও পেঁয়াজের ট্রাক আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
আজ সরকার এ বন্দর দিয়ে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর পরই ভারত থেকে পেঁয়াজভর্তি দুটি ট্রাক বাংলাদেশে ঢোকে।
- বিষয় :
- সোনামসজিদ বন্দর
- ভারত
- পেঁয়াজ আমদানি
