ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাকসু নির্বাচনে শিবিরের ২৩ সদস্যের প্যানেল

শাকসু নির্বাচনে শিবিরের ২৩ সদস্যের প্যানেল
×

ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির ও সাধারণ সম্পাদক (জিএস) পদে  ‍মুজাহিদুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন মোহাম্মদ শাকিল।

সংবাদ সম্মেলনে শিবিরের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুসারে অন্যান্য পদে প্রার্থীরা হলেন– মাহবুব হাসান অনু (ক্রীড়া), আহমেদ বিন কেফায়েত (সহ-ক্রীড়া), তামিম রিজওয়ান (সাহিত্য-বার্ষিকী), জাবের বিন আব্দুল খালেক (সাংস্কৃতিক), ইব্রাহিম বিন ইসলাম (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), আসিফ ভূঁইয়া (ধর্ম-সম্প্রীতি), আজাদ শিকদার (সমাজসেবা), আমিনা বেগম (ছাত্রীবিষয়ক), আলী আব্বাস শাহীন (স্বাস্থ্য-পরিবেশ), শামছুল শায়ান (শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার), আব্দুস সামাদ শান্ত (তথ্য-প্রযুক্তি) ও সাজ্জাদুর রহমান শিবলু (আন্তর্জাতিক), মোহাম্মদ ইব্রাহিম সৌরভ (পরিবহন), আসিফুর রহমান (ক্যাফেটেরিয়া-ক্যান্টিন) ও বোরহান উদ্দিন (আইন-মানবাধিকার) এবং সদস্য হিসেবে সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত_এ প্যালে প্যানেল রয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন শিবির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×