ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারও মানুষের দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারও মানুষের দোয়া
×

.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৪:৪০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৫:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারও মুসল্লির সমবেতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দল-মত-নির্বিশেষে দেশের মানুষ চোখের জল ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করলে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ এত মানুষের দোয়া কবুল করবেন ইন-শা-আল্লাহ।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন, সদস্য খোরশেদ হাসান, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আবুল কালাম, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ, বিএনপির ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×