ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাধবপুরে ধানের শীষের ব্যাপক গণসংযোগ

মাধবপুরে ধানের শীষের ব্যাপক গণসংযোগ
×

মাধবপুরে ধানের শীষের প্রচারে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে সাবেক চেয়্যারম্যান সৈয়দ মো. শাহজাহানের গণসংযোগ সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৩

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে মঙ্গলবার দিনভর বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষের মিছিল ও গণসংযোগ করা হয়েছে। এই প্রচারকে ঘিরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, হাটবাজার, রাস্তা ও জনবহুল স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্থানীয়দের মধ্যে ৩১ দফা বার্তা দেন।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই নির্বাচনী প্রচারে স্থানীয় পর্যায়ে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট হাতে নিয়ে তিনি বিভিন্ন হাটবাজার ও আবাসিক এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান।

নির্বাচন কমিশন আগামী বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে বলে জানা গেছে। এ সময় সৈয়দ মো. শাহজাহান জানান, ঘরে ঘরে মানুষের কাছে ধানের শীষের পক্ষ থেকে ৩১ দফার বার্তা দিচ্ছেন। আগামীতে ঘরে ঘরে গিয়ে তারা প্রতিশ্রুত পূরণে মানুষের প্রাপ্তির গল্পগুলোও শুনতে চান। ধানের শীষের প্রচার চলাকালে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মোনাজাত করেন।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করতে মাঠে নেমেছেন তারা।

আরও পড়ুন

×