ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ২২:৫১

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জের ঘোনাপাড়ার একটি মার্কেটে গার্মেন্টেসের ব্যবসা করতেন।

বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন পলাশ মজুমদার (৩২)। তিনি পিরোজপুর জেলার গোবরধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা ওই ব্যবসায়ীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে  মোটরসাইকেল চালক পলাশ মজুমদার মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এসআই রোমান মোল্লা বলেন, চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি সেখানে মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

×