ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

তেঁতুলিয়ায় ৩ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় ৩ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
×

মাঘের শুরুতে উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় বয়ে চলছে শৈত্যপ্রবাহ। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৬

মাঘের শুরুতে ঘন কুয়াশায় ঘেরা দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলায় আজ রোববার ৪ ডিসেম্বর ভোর ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের বিষয় নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। 

কৃষকের সরিফুল ইসলাম জানান, গমের বীজ ফেলা জন্য চাষাবাদের প্রস্তুতি চলছে। এখনো দিনে সূর্যের তাপে তেমন শীত মনে হয় না। কিন্তু সূর্য ডোবার পরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরের কুয়াশা কিছু দেখা যায় না। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ ১৪ ডিসেম্বর ভোর ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এই উপজেলায়। বাতাসের আর্দ্রতা ৭৭%। গত দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আরও পড়ুন

×