ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শ্লীলতাহানি মামলায় ছাত্রদল নেতা কারাগারে

শ্লীলতাহানি মামলায় ছাত্রদল নেতা কারাগারে
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুমন কুমার কর্মকার এ নির্দেশ দেন। 

এর আগে সকালে পুলিশ জুয়েল শেখকে আদালতে হাজির করে। আইনজীবীর মাধ্যমে তিনি জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ রফিক ও কোর্ট ইন্সপেক্টর মো. রওশন ইয়াজদানী।

জানা যায়, ভিকটিম শিক্ষার্থীর বড় বোন গত ৯ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। এর আগে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরলেও কোনো প্রতিকার পাননি। দলীয়ভাবে অভিযোগ দিয়েও লাভ হয়নি। মামলার পর রোববার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর বোন জানান, সাহেদনগর বেপারীপাড়া মহল্লার বাসিন্দা মোয়াজ্জেল শেখের ছেলে জুয়েলের সঙ্গে তাঁর বোনের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে সম্পর্ক গড়ে তোলে। বিয়ের জন্য চাপ দেলে তাঁর বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি বিব্রতকর। কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। তবে জুয়েলের স্বজনদের দাবি ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। 

 

আরও পড়ুন

×