ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় বাসের চাপায় কারারক্ষী নিহত

নওগাঁয় বাসের চাপায় কারারক্ষী নিহত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:৪৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৯

নওগাঁর মান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পলাশ নিহত হয়। 

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল বলেন, বাসের চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। বাসটি ও এর চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×