ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৈয়দ ফয়সলের মনোনয়ন ফরম সংগ্রহ

সৈয়দ ফয়সলের মনোনয়ন ফরম সংগ্রহ
×

হবিগঞ্জের মাধবপুরে বুধবার সৈয়দ ফয়সলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশনার আবু লায়েশ দুলালের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় দলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, সৈয়দ মো. ফয়সলকে দেওয়া ধানের শীষের মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এ নির্বাচন। সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×