ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিক্ষুব্ধ হবিগঞ্জে কফিন মিছিল কুশপুতুল দাহ

বিক্ষুব্ধ হবিগঞ্জে কফিন মিছিল কুশপুতুল দাহ
×

হবিগঞ্জ সদরে সড়ক অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ করে বিক্ষুব্ধ জনতা সমকাল

হবিগঞ্জ ও মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল গোটা হবিগঞ্জ শহর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা দুপুর থেকে কোর্ট মসজিদ এলাকাসহ জেলার বিভিন্ন এলাকার প্রধান সড়ক ব্লক করে রাখে।
গতকাল শুক্রবার বিক্ষোভ প্রকাশকালে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে শহরের চিড়াকান্দি এলাকায় আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে বিকেল ৩টায় টাউন মসজিদ এলাকায় জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
পরে বিক্ষুব্ধরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে মাধবপুর উপজেলায় বিপ্লবী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আজাদি ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার জুমার নামাজের পর মাধবপুর উপজেলা পরিষদ গেট থেকে কর্মসূচির সূচনা শুরু করেন সাধারণ বাসিন্দারা। প্রথমে ওসমান হাদির স্মরণে একটি প্রতীকী কফিন মিছিল বের করা হয়। পরে সেটি বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। 

আরও পড়ুন

×