ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাস্তার ওপর পড়ে ছিল ঘের ব্যবসায়ীর লাশ

রাস্তার ওপর পড়ে ছিল ঘের ব্যবসায়ীর লাশ
×

প্রতীকী ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১০:৪৯

যশোরের অভয়নগর উপজেলায় সিরাজ হোসেন (৫০) নামে এক মাছের ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার আমডাঙ্গা জিরের বিলের লক্ষীপুর-তালসারি রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সিরাজ যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামের মোন্তাজ সরদারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর এলাকার কাপাসহাটিতে ভাড়া বাসায় থাকতেন এবং অপরের জমি লিজ নিয়ে ঘের করে মাছ চাষ করেন।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে পুলিশ কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। মাছ চাষকে কেন্দ্র করে নিহতের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল কিনা সেটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×