দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০১:৪৯
ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডিব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহ-ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া। তিনি জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতে করে নৌ পথের মার্কিং বাতিগুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যে কোন ধরনের নৌ দুর্ঘটনা থেকে এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
