ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল ২ বন্ধুর

কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল ২ বন্ধুর
×

ছবি: সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৬:২১

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কে আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা সম্পর্কে বন্ধু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×