ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝিনাইদহ-৪

গণঅধিকারের রাশেদের মনোনয়নে বিএনপিতে ক্ষোভ, যুবদল কর্মীর কান ধরে দল ত্যাগের ঘোষণা

গণঅধিকারের রাশেদের মনোনয়নে বিএনপিতে ক্ষোভ, যুবদল কর্মীর কান ধরে দল ত্যাগের ঘোষণা
×

বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৬

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ মনোনয়নের প্রতিবাদ জানিয়ে মো. ফরহাদ হোসেন নামের এক যুবদল কর্মী কান ধরে বিএনপি ত্যাগ করার ঘোষণা দেন। 

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ফরহাদের এ ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ফরহাদ শহরের পৌর এলাকার ফয়লা গ্রামের বাসিন্দা। যোগাযোগ করা হলে ফরহাদ সমকালকে বলেন, ‘আমি ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শের কাণ্ডারি। ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনে ফিরোজ ও হামিদের হয়ে বিএনপি করতাম। আসনে এই দুজনের কাউকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করলাম। রাজনীতি আর করব না।’ 

ফরহাদের ভাষ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী না দিলে এ আসন টিকবে না (জোটের প্রার্থী জয়ী হতে পারবে না)। 

জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন বিএনপির তিন নেতা। আজ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে এ আসনটিতে গণঅধিকার পরিষদের রাশেদ খানের নাম ঘোষণা করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। 

এছাড়া প্রতিবাদ সমাবেশ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ অনুসারীরা। 

আরও পড়ুন

×