নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মিলনমেলা
ছবি: সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ২০:৫২
পাবনার ঈশ্বরদীতে দেশি-বিদেশি কবি ও সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৫’। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্র চত্বরে এ উৎসব সম্পন্ন হয়।
বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের দুই শতাধিক কবি ও সাহিত্যিক এই মিলনমেলায় অংশ নেন। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি প্রভা ভট্টা রায়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কবিতা পাঠ, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যাপক আখতার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি অধ্যাপক আখতার হোসেন। বক্তব্য দেন ভারতের কবি ও গবেষক মানিক পন্ডিত, নেপালের কবি সাম্পাদা ভট্টা রায়, বিভুতি অধিকারী, ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, সাংবাদিক আজিজুর রহমান শাহীন, খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি আতাউর রহমান পাতা, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, মুক্তিযোদ্ধা কবি ই. ম. শহীদুল ইসলাম, আতাউর রহমান বাবলু, ডা. সরোয়ার জাহান ফয়েজ, লুৎফর রহমান, অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন, বিভুতি অধিকারী, আব্দুদ দাইন সরকার, সালেক সিবলু, আলমগীরুল নিউটন প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১২ জন নারী কবি ও লেখককে ‘নোঙর সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।
- বিষয় :
- ঈশ্বরদী
- সাহিত্য উৎসব
