ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজীপুরে গাড়িচাপায় বন থেকে বের হওয়া হরিণের মৃত্যু

গাজীপুরে গাড়িচাপায় বন থেকে বের হওয়া হরিণের মৃত্যু
×

ফাইল ছবি

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ২০:১৫

গাজীপুরে গাড়িচাপায় গহিন বন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ মারা গেছে। দুর্ঘটনায় হরিণটির গর্ভে থাকা দুটি শাবকেরও মৃত্যু হয়। রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলার সীমান্ত এলাকা শালদহ পাড়ার গজারি বন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

আজ সোমবার সকালে রাস্তার পাশে হরিণটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাসিন্দারা জানান, শালদহ পাড়াসহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে কয়েকটি হরিণের চলাফেরা দেখা যাচ্ছিল। ভূমিদস্যু ও বনখেকোদের থাবায় ছোট হয়ে যাওয়া বনের ভেতর হয়তো থাকার জায়গা কমে এসেছে ওদের। সে জন্যই খাবারের সন্ধানে হয়তো রাতের বেলায় রাস্তায় বেরিয়ে এসেছিল হরিণটি। 

আনোয়ার হোসেন নামে স্থানীয় একজন বলেন, দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে গাজীপুর সাফারি পার্ক। সেখানকার সীমানাপ্রাচীর পেরিয়ে হরিণটি রাস্তায় এসেছিল কিনা তাও খতিয়ে দেখা দরকার।

তবে সাফারি পার্কের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক তারেক রহমান জানান, পার্ক থেকে কোনো হরিণ বের হয়ে যায়নি। 

কালিয়াকৈরের কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বলেন, মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণ গাড়িচাপায় মারা গেছে, তার আশপাশে গভীর বনাঞ্চল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা অনেক আগে থেকেই কয়েকটি হরিণকে ওই এলাকায় চলাফেরা করতে দেখেছেন। 

আরও পড়ুন

×