খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
খালেদা জিয়া- ফাইল ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৬:৩৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর পুরোনো জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, আব্দুস সোবহান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা রাজু আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মতিন, আকছির মিয়া, দিলু মিয়া, তকবুর মিয়া, ফারুক মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল।
