ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক চসিক মেয়রের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক চসিক মেয়রের শোক
×

ছবি : সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০২:৫১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম।

মঙ্গলবার এক শোকবার্তায় মো. মনজুর আলম বলেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন দৃঢ়চেতা নেত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক, মানবতাপ্রেমী আপসহীন নেত্রীকে হারাল। যা কোনো দিন পূরণ হবার নয়।

শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর মনজুর আলম কোরআন খতম, দোয়া মাহফিল এবং তৈরি খাবার বিতরণ কর্মসূচি পালন করেন। এতে ৬০১ জন হাফেজ ও আলেম অংশ নেন।

আরও পড়ুন

×