ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৪৭ লাখ টাকা জরিমানা

৪৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৪৭ লাখ টাকা জরিমানা
×

ছবি : সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৫:৫৪

পাবনার ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

অভিযানে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪৫টি ভাটা থেকে ৪৭ লাখ টাকা জরিমানা আদায় এবং দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

সোমবার ও গতকাল মঙ্গলবার ইটভাটায় এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের উপপরিচালক তাসমিনা হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে নবীনগর এলাকায় ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রথমে বাধা দেন ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যৌথ বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া ছাড়াও পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন এসবিএম ব্রিকস উচ্ছেদ করা হয়। পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার অঙ্গীকারে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

‎পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাসমিনা হোসেন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

×