ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাশিয়ানীতে যুবককে কুপিয়ে হত্যা 

কাশিয়ানীতে যুবককে কুপিয়ে হত্যা 
×

গুরুতর আহত অবস্থায় মোকলেছকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০২:৫৬ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ০২:৫৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছ একই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোকলেছ মোল্যা সন্ধ্যায় তারাইল বাজার থেকে সাকিব নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪-৫ জন লোক অতর্কিতভাবে এসে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারপিট শুরু করে। সাকিব সেখান থেকে পালিয়ে যায়। মোকলেছকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোকলেছকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্লাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

 

 

আরও পড়ুন

×