ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লার ছয় আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪

কুমিল্লার ছয় আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ২৩:১৭

কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে শুক্রবার ১১টি আসনের মধ্যে ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  বৈধ ঘোষণা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার আরও পাঁচটি আসনের মনোনয়ন যাচাই বাছাই হবে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ আসনে বাতিল হয় ৫ জন, কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে ৪ জন, কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীসহ বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে ১ জনের এবং কুমিল্লা- ৬ আসনে বাতিল হয়েছে ২ জনের।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্যতা, অসম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদা মতো না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

×