ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ধর্মীয় গুরু বনভান্তের ১০৭তম জন্মদিন উদযাপিত

ধর্মীয় গুরু বনভান্তের  ১০৭তম জন্মদিন  উদযাপিত
×

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিষ্যমণ্ডলী সমকাল

রাঙামাটি অফিস 

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

রাঙামাটিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৭তম জন্ম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার রাজবন বিহারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। 
রাজবন বিহারের দেশনালয়ে ১০৭ পাউন্ড কেক কেটে ও রংবেরঙের বেলুন উড়িয়ে জন্মদিনের সূচনা করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় বনভান্তের শিষ্যমণ্ডলীসহ বুদ্ধ পুণ্যার্থীরা উপস্থিত ছিলন। জন্মদিন উপলক্ষে বনভান্তের জন্মস্থান ছাড়াও বিভিন্ন রাজবন বিহারে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজবন বিহারে পটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় সংরক্ষণ করে রাখা বনভান্তের ধাতুর (মরদহ) সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ।

আরও পড়ুন

×