ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, ধরে নিয়ে গেল বাংলাদেশি যুবককে

রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, ধরে নিয়ে গেল বাংলাদেশি যুবককে
×

সীমান্তে টহলরত বিএসএফ- ফাইল ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:৩৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:৫৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এলোপাতাড়ি গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার-১০৬২ এর কাছে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুস ছালামের ছেলে।

স্থানীয়রা জানা, রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার-১০৬২ এর কাছ দিয়ে ২০-২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। কাঁটাতারের ওপর দিকে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পার করছিলেন ওই চোরাকারবারিরা। এ সময় চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতের কূচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তে কম্বল পারাপারের সময় গুলি ও ককটেল ছোড়ে বিএসএফ। এ সময় মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায় তারা।’

এ বিষয়ে বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।’

আরও পড়ুন

×