ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুষ্ঠু ভোটের কোনও সম্ভাবনা দেখি না: শামীম হায়দার পাটোয়ারী

সুষ্ঠু ভোটের কোনও সম্ভাবনা দেখি না: শামীম হায়দার পাটোয়ারী
×

ছবি: সমকাল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৩

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মবের ভয়ে আমাদের দলের ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দেশে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন এখনও দেশের নিয়ন্ত্রণ নেয়নি। আজ এবং গতকাল সারাদিন ঢাকা অচল ছিল। তপশিল ঘোষণার পর যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কখনও তপশিলের পরে এই ধরনের ঘটনা দেখিনি।

বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সবাই যদি চায়, তাহলে এ অবস্থার উত্তরণ ঘটতে পারে। এ পরিস্থিতে দেশে সুষ্ঠু ভোটের কোনও সম্ভাবনা দেখি না।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আতিনুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, নুরুল ইসলাম প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান আতিক ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।

আরও পড়ুন

×