ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০
×

ছবি: সমকাল

সিলেট ব্যুরো ও ওসমানীনগর প্রতিনিধি 

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১১:৪৮

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টায় মহাসড়কের ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।

মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
  
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

×