ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
×

হত্যার ঘটনায় বাড়িতে স্থানীয়দের ভিড়

সিরাজীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৪:২৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৪:৩৯

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা সেখানকার নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আমেনা বেগম ও তার পরিবার বাসাটি ভাড়া নেন। বেলা ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×