ফতুল্লায় আপস করবে না খেলাফত মজলিস
নারায়ণগঞ্জে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন নিয়ে আপসহীন অবস্থানের কথা আবারও স্পষ্ট করল বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হকের ঘোষিত নো-কমপ্রোমাইজ নীতির আলোকে সমঝোতার ভিত্তিতে ১০ দলীয় জোট থেকে এ আসনে রিকশা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন। মঙ্গলবার রাত ৯টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
খন্দকার আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের মধ্যে সমঝোতার মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে। ফলে জোটভুক্ত যে কোনো দল এখান থেকে প্রার্থী দিতে পারবে। এই আসনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে জোটের পক্ষ থেকে এককভাবে মনোনীত করা হয়নি। ভোটের মাঠে কোনো চাপ বা সমঝোতার নামে ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ডা. আলামিন রাকিব, সানাউল্লাহ মেম্বার, মেজবাহ উদ্দিন, মাসুদুজ্জামান, গোলাম মোস্তফা মানিক, আব্দুল কুদ্দুস, মামুন, মজিবরসহ স্থানীয় নেতাকর্মীরা।
- বিষয় :
- খেলাফত মজলিস
