ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাতটি পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত

সাতটি পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত
×

রাণীনগরের রক্তদহ বিল পাখিপল্লি এলাকায় পরিযায়ী পাখি অবমুক্ত সমকাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

নওগাঁর রাণীনগরে বিক্রির সময় সাতটি পরিযায়ী পাখিসহ আবু বক্কর ওরফে বাক্কা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের বাসিন্দাকে মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়। 
বুধবার সকালে পাখিপল্লি ও পর্যটন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান ও শিক্ষক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রক্তদহ বিল পাখিপল্লি ও পর্যটন এলাকায় কয়েক শিকারি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিলেন। খবর পেয়ে রাজাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি বালিহাঁসসহ পাখি ব্যবসায়ী আবু বক্করকে আটক করা হয়। তিনি পাখি শিকার করবেন না বলে মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 
ইউএনও রাকিবুল হাসান জানান, মাছ ও পাখির অবাধ বিচরণ এবং প্রজনন নিশ্চিত করতে পর্যটন এলাকায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তাদের নিরাপত্তায় সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি ওই এলাকায় ঢুকে পাখি শিকার করছে। পর্যটন এলাকায় শিকারি প্রবেশ করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন

×