ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
×

ছবি: সমকাল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৯:২৮

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনজিরা আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিসের (৪০) সঙ্গে ছোলনায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা সাবেক কাউন্সিলর নান্নুর বাড়ির সামনে রেলগেটে পৌঁছালে পা পিছলে তিনি রেললাইনের উপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে দেহ থেকে তার মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ওসি আনোয়ার হোসেন বলেন, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

আরও পড়ুন

×